
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান। এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, সকল বিভেদ ভুলে সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে আসন্ন সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব শান্তিপুর্ণ ভাবে উদযাপনে সকলের প্রতি আহ্বান জানান। সকল পুজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সর্বদা দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই। যে কেউ পূজা উদযাপনে শান্তিপূর্ন পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করবে তাকে কঠোর হস্তে দমন করা হবে।