The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ধানের শীষের প্রার্থী পিতার পক্ষে কন্যা প্রচারনা ॥ করছেন সভা ও উঠান বৈঠক

রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বয়োজৈষ্ঠ ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন মেয়ে মেহবিন রহমান মুনিয়া। উপজেলা বিএনপির নারী নেত্রীদের সাথে নিয়ে ক্লান্তিহীন গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছেন তিনি। যোগ দিচ্ছেন বিভিন্ন সভা ও উঠান বৈঠকে। এতে নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আদর্শ সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদের বাড়িতে এলাকার নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানের কন্যা মেহবিন রহমান মুনিয়া।
এসময় তার সাথে ছিলেন স্বামী গ্লোবাল শিপিং লাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ আশফাক হোসেন, ছেলে আকিব জামিল রহমান, উপজেলা বিএনপি নারী নেত্রী রিনা বেগম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাহিদুল খা প্রমুখ। এছাড়াও বিএনপি নেতা মহিবুল্লাহ ভ’ইয়া, আতাউল্লাহ ভ’ইয়া, পাপেল রানা, রাসেল আহমেদ, মনিরুল ইসলাম বাক্কু, জুয়েল আহমেদ, আইনুল ইসলাম ও সেলিম আহমেদসহ উপজেলা ও ইউনিয়নসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে অভিভ’ত হন মুশফিক কন্যা মুনিয়া। তিনি মনযোগ দিয়ে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে আসা নারীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। বৈঠকে আসা কয়েকজন নারী এখানে রাস্তা-ঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবা ও মাদকের সমস্যার কথা তুলে ধরেন।
ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানের কন্যা মেহবিন রহমান মুনিয়া বক্তব্যে বলেন, তাঁর পিতা মুশফিকুর রহমান চাকুরী জীবন থেকেই এলাকায় উন্নয়নে কাজ করেছেন। পরে তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি এলাকার বেকার শিক্ষিত যুবকদের চাকুরীসহ বিভিন্ন সেবা ও উন্নয়নমুলক কাজ করেছেন। দীর্ঘদিন পর দেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এবারও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এই আসনে মনোনীত হয়েছেন।
নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সকলেই নির্বাচনের দিন কেন্দ্রে যাবেন এবং আমার বাবাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সর্বদাই আছি আমার বাবার পাশে। আমার বাবা বিজয়ী হলে এলাকার আরও অনেক উন্নয়ন হবে এবং আপনাদের এই সমস্যাগুলো নিরসন হবে ইনশাআল্লাহ। বিশেষ করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হবে। আমার সন্তান যেভাবে মাদকমুক্ত পরিবেশে বড় হয়েছে সেভাবে আপনাদের সন্তানও মাদকমুক্ত পরিবেশে বড় হবে। মাদকের নির্মুলে সর্বাত্মক চেষ্টা করা হবে।
পরে তিনি উপস্থিত নারীদের মাঝে পিতার প্রতীক ধানের শীষের লিফলেট বিতরন করেন। একই দিনে পিতার পক্ষে প্রচারনা কাজের অংশ হিসেবে বেশ কয়েকটি সভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।
Exit mobile version