The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

কসবা উপজেলার মজলিশপুর এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোরে বিজিবি’র ৬০ ব্যাটালিয়ান এ অভিযান চালায়। ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তবর্তী মজলিশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, প্রসাধনী ও পটকা জব্দ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version