
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মর্তুজা ডাক্তারের একটি ডোবায় নবজাতকের লাশ ভাসছিল । এ খবর ছড়িয়ে শত শত মানুষ নবজাতকের লাশ দেখতে আসে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে।
কসবা থানা পরিদর্শক (তদন্ত) আবদুল বাছেদ সরকার বলেন, নবজাতকের লাশটি ডোবায় ভাসছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করি। নবজাতকের বয়স দুইদিন হবে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।