
পুলিশ জানায়, উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের মাদক কারবারী আশিক মিয়ার বাড়িতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান ভারতীয় গাঁজা মজুদ রাখার গোপন সংবাদ পান কসবা থানা পুলিশ। পরে ভোররাতে আশিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে খোঁজে না পেয়ে সন্দেহবশত টয়লেট চেক করতে গিয়ে দেখতে পায় বস্তায় ভরে রাখা গাঁজা। পরে গাজা জব্দ করে আশিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব গাঁজাসহ চোরাকারবারী আশিককে আটক করতে সক্ষম হয়েছি। প্রায় সাড়ে তিন মন গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।