The voice of Brahmanbaria || Local news means the world is

কলেজ ছাত্রীকে নিজ বাড়িতে ধর্ষনের অভিযোগ

rape_new_630
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজ বাড়িতে এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পেয়েছে আশুগঞ্জ থানা পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, উপজেলার সোনারামপুর গ্রামে ওই কলেজছাত্রীর সঙ্গে ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সব্বিরের পূর্ব পরিচয় ছিল।
মেয়েটির বরাত দিয়ে তিনি আরো জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে সাব্বির মেয়েটির ঘরে প্রবেশ করে বিয়ে করার কথা বলে তার সাথে শারিরিক সম্পর্ক করে। এসময় কলেজছাত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে তার বাবা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেয়া হলে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ওই কলেজছাত্রী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে ধর্ষনের বিষয়টি ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে যোগ করেন মিষ্টার সেলিম উদ্দিন।

Exit mobile version