The voice of Brahmanbaria || Local news means the world is

করোনায় ঢাকা কমার্স ক‌লে‌জ শিক্ষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ঢাকা কমার্স কলেজের শিক্ষক অধ্যাপক ড. শওকত ওসমান করোনায় সংক্রমণে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিওন)।

আজ সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে‌ন তিনি। প্রয়া‌তের বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. আবুল কালাম আজাদ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মৃত্যুকালে তি‌নি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে ডা. ফিয়ানা একজন করোনাযোদ্ধা। এর মাত্র পাঁচ মাস আগে গত ২ জানুয়ারি অধ্যাপক ড. শওকত ওসমানের আরেক বোন সাবেক সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন্নেসা বাপ্পি ইন্তেকাল করেন।

Exit mobile version