
শনিবার রাতে কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, কবি আল মাহমুদ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন।
আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।