
প্রেস বিজ্ঞপ্তি:: ১২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন (হেলন মিয়ার) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বিবৃতি দেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকহত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ভাদুঘর এহলাম পাড়া কেন্দ্রীয় মসজিদ চত্বরে অনুষ্ঠিত মরহুমের নামাযে জানাযায় জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলাম, এডঃ আনিসুর রহমান, আলহাজ্ব এ,বি,এম, মোমিনুল হক, মোঃ আলী আজম, মোঃ আজিম, এডঃ ইসহাক, হাজী মনির হোসেন, তানিম শাহেদ রিপন, মোঃ ইয়াছিন মাহমুদ প্রমুখ।