
সূত্র জানায়, জালাল ওই দেশে রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় সে কর্মস্থলে যাবার পথে বেপরোয়া এক প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়, চার ভাই তিন বোনের মাঝে সে তৃতীয় সন্তান। দীর্ঘ দুই যোগেরও বেশি সময় ধরে জালাল ওমানে কর্মরত রয়েছেন। কয়েক দফায় ছুটি কাটাতে দেশে আসলেও তার ইচ্ছে ছিল এবার একেবারে দেশে ফিরবেন। চার ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিলো তার। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।