The voice of Brahmanbaria || Local news means the world is

ঐক্য ন্যাপের সভাপতি প্রবীর কুমার দেব এর সহধর্মিনী প্রণতি রাণী দেব এর মৃত্যুতে শোক জ্ঞাপন।

znapপ্রেস বিজ্ঞপ্তি::জেলা ঐক্য ন্যাপের সভাপতি প্রবীর কুমার দেবের সহধর্মিনী প্রাথমিক স্কুল শিক্ষিকা প্রনতি রাণী দেবের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, সম্মিলিক সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, জেলা ঐক্য ন্যাপের সহঃসভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, জেলা নেতা শিব চরণ বিশ্বাস, এনামুল হক এনাম, নিপেন্দ্র সূত্রধর, কানু মজুমদার, আবির খান প্রমুখ। নেতৃবৃন্দ প্রণতি রাণী দেব এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সমাজ সেবক কমরেড মোঃ নজরুল ইসলাম প্রণতি রাণী দেব এর মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version