
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে ভালো কাজের দিকে সম্পৃক্ত করতে হবে। তাদের অবসর সময়টুকু মানুষের কল্যাণে কাজ করতে পারে সেদিকে তাদেরকে উৎসাহিত করতে হবে। তিনি আরো বলেন, পবিত্র রমজান ও ঈদ সমাজের ধনী গরীবের মধ্যে ভেদাভেদ দুর করে। ধনীদের সম্পদে সুবিধা বঞ্চিত এসব পথশিশুদের অধিকার রয়েছে। মহান আল্লাহ রমজান এবং ঈদে গরীবের অধিকার আদায়ে ধনিদের জন্য একটি বিশেষ সুযোগ করে দিয়েছে। ঈদের সমাজের সব শ্রেনী পেশার মানুষ নতুন জামা কাপড় পড়ে ঈদ উদযাপন করে। কিন্তু সমাজের এসব বঞ্চিত পথ শিশুদের ঈদকাটে নতুন কাপড়বিহীন। আজকের এ সামান্য আয়োজন হয়তো তাদের প্রয়োজন মিটবেনা কিন্তু তাদের মুখে একটু হলেও হাসি ফুটবে। পরে প্রায় দুইশতাধিক পথশিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করা হয়।