
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির এসএটিভির উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। তিনি বলেন, আমরা চাই এসএটিভি আরো এগিয়ে যাক।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন তার বক্তব্যে বলেন, আমরা সকলে যদি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্দিষ্ট সময়ের আগেই গড়তে পারব।
প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, প্রবীণ সাংবাদিক মনজুরুল আলম, জৈষ্ঠ্য সাংবাদিক পিযুষকান্তি আচার্য প্রমুখ।পরে আগত অতিথিবৃন্দ কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।
এসময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
এর আগে এস. এ. টিভি দর্শক ফোরামের উদ্যোগে সকাল ১১টায় ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি পথ প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।