
বিবৃতিতে তিনি বলেন, আমি বিশ্বাস করি তাঁর নেতৃত্বে এদেশের ব্যবসায়ী সমাজ বিশেষভাবে উপকৃত হবেন। তিনি আলহাজ্ব আজিজুল হকের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামীদিনে তাঁর নেতৃত্বের সফলতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
জেলা নাগরিক সমাজের অভিনন্দন
দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (এফবিসিসিআই) ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিজিএমইএ-এর সাবেক সভাপতি এবং এফবিসিসিআই-এর প্রথম সহ-সভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন এর নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক আলহাজ্ব আজিজুল হক পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন এবং যুব নাগরিক সমাজের আহবায়ক মোঃ আব্দুল আউয়াল শিপলু। বিবৃতিতে তারা আলহাজ্ব আজিজুল হকের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামীদিনে তাঁর নেতৃত্বের সফলতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)