
গতকাল শনিবার এক বিবৃতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এ অভিনন্দন জানান। এসময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন প্রেসিডিয়াম সদস্য এড. আব্দুল মতিন খসরু ও আইন সম্পাদক এড. শ ম রেজাউল করিম মেধা ও দক্ষতায় আওয়ামীলীগের সাংগঠনিক রাজনীতিকে আরো সমৃদ্ধ করবে। জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসময় এড. আব্দুল মতিন খসরু ও এড. রেজাউল করিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।