
সংবাদ প্রকাশের পূর্বে ২ হাজার ৩শ’ টাকা নিলেও বর্তমানে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণিতে ভর্তি ফি বাবদ ১৬০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বছর নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ে প্রায় ৬০০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছিল। প্রত্যেক শিক্ষার্থীকে ফি আদায়ের রশিদে কোন খাত উল্লেখ না করে শুধুমাত্র ভর্তি বাবদ ২ হাজার ৩শ’ টাকা লিখে রশিদ দেয়া হয়েছিল। এ ক্ষেত্রে সরকারের শিক্ষামন্ত্রণালয় বা বোর্ডের নীতিমালা লংগনের ও অভিযোগ উঠে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ এ প্রতিনিধিকে জানান বর্তমানে ১৬০০ (এক হাজার ছয়শত টাকা) করে নেয়া হচ্ছে। তার মধ্যে সেশন চার্জ সহ ভর্তি ফি ১০০০ টাকা এবং কলেজ উন্নয়ন ফি ৬০০ টাকা।