
আমরা সবাই জানি ক্রিকেট একটি দলীয় খেলা যেখানে দলের সবার পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই একটি দল ভালো ফলাফল লাভ করতে পারে। আর একটি দলকে যিনি একটি ছাতার নিচে একত্রিত রাখেন তিনিই হলেন দলের অধিনায়ক।
বাংলাদেশের সব থেকে বড় জমজমাট ক্রিকেটীয় আসর হল বিপিএল। যেখানে দেশ বিদেশের নামকরা সব ক্রিকেট তারকাদের মিলনমেলা বসে। এখন পর্যন্ত বিপিএলের ৫ টি আসর অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে তিনটি পৃথক দলের হয়ে শিরোপা জিতেছেন আমাদের সেই অধিনায়ক মাসরাফি!
সবাই অবাক ৫ কোটি টাকার গাড়ি ফ্রি পেয়েও ম্যাসের আগ্রহ নেই! কিন্তু আমরা আসলে ভুলেই গিয়েছিলাম ম্যাসকে দলে পেয়ে সাইনিং এর দিন রংপুরের মালিক বলেছিলেন, “আমরা একজন ভালো মানুষকে আমাদের দলে নিতে পেরেছি এটাই আমাদের সার্থকতা”! সুতরাং যে দলের প্রত্যাশা ছিল সেমি সেই দলকে চাম্পিয়ন করবার পর অধিনায়ক যখন পুরষ্কারের গাড়ি নিতে অপারগতা প্রকাশ করলেন তখন বসুন্ধরা গ্রুপ ম্যাসের কাছে জানতে চাইলেন ৫ কোটি টাকার গাড়ির পরিবর্তে তিনি কি চান!
ম্যাস বাংলাদেশের সেরা খেলোয়াড় কিনা সে তর্কে যাব না তবে নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সব থেকে ভালো এবং বড় মনের খেলোয়াড়। নড়াইল এক্সপ্রেস আমাদের গর্ব। নিঃসন্দেহে আমরা আমাদের পরবর্তী পজন্মের কাছে গর্ব করে বলতে পারবো আমাদের ক্রিকেট দলে একজন মারাফি বিন মর্তুজা ছিলেন।