The voice of Brahmanbaria || Local news means the world is

উড়শীউড়ায় ১৪০০ পিছ ইয়াবাসহ পাচারকারী আটক

Brahmanbaria Yaba Recover

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪০০ পিছ ইয়াবাসহ মো: সালেহ আহমেদ (৩৮) নামে এক ইয়াবা পাঁচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে সদর উপজেলার উড়শীউড়ার জেলগেট এলাকায় মোটর সাইকেলে করে ইয়াবা পাঁচারের সময় তাকে তল্লাসী করে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাঁচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। সালেহ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত কুতুবুর রহমান মাস্টারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উড়শীউড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। এসময় সালেহ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। অভিযানের সময় মোটরসাইকেলের সিটকভারের ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ছালেহ আহমেদের দেহ তল্লাশি করে আরও ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Exit mobile version