
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্দেশনায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষ, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিয়েছেন আমেরিকা প্রবাসী ও আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর (উত্তর) সাবেক সভাপতি এমদাদুল হক ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর উলচাপাড়া এলাকার প্রায় ১৫০০ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ২ কজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি তেল দেয়া হয়।