The voice of Brahmanbaria || Local news means the world is

উন্নত শিক্ষা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে:: পৌর মেয়র নায়ার কবীর

mayor29816গত রোববার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন পঙ্কজ দেব। সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে উন্নত শিক্ষা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরো বলেন শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে পড়লেখার বিকল্প নেই।

Exit mobile version