The voice of Brahmanbaria || Local news means the world is

উত্তর সুহিলপুর ছাত্র কল্যাণ সংসদের কমিটি গঠন

suhilpur n
বায়েজিদ মোস্তফা সভাপতি ॥ সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর ছাত্র কল্যাণ সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ঈদ-উল-ফিতরের দিন সন্ধ্যায় উত্তর সুহিলপুর উলুমে শরাইয়া মাদ্রাসায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মোঃ বায়েজিদ মোস্তফা সভাপতি এবং সাদ্দাম হোসেন হৃদয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সোহেল মিয়া, সহ সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক জুবায়েদ মোস্তফা, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল¬াহ, প্রচার সম্পাদক রমজান আলী, সমাজসেবা সম্পাদক এস এম জাকারিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাসুম হাসান, আইন সম্পাদক জসিম উদ্দিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দ্বীন ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আলাউদ্দিন, ধর্ম সম্পাদক সালাহউদ্দিন। সদস্যরা হলেন, বিল¬াল মিয়া, ইউনুছ মিয়া, আলমগীর হোসেন, ইয়াকুব মিয়া, কবির হোসেন, জিয়াউদ্দিন জীবন, মোজাম্মেল হক ও রানা বণিক। কমিটির উপদেষ্টারা হলেন, সোহেল রানা, নজরুল ইসলাম, সেলিম মিয়া, আমির হামজা ও রুবেল মিয়া।
উল্লেখঃ-অবহেলিত উত্তর সুহিলপুরে শিক্ষার আলো পৌঁছে দিতে ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানকল্পে গত ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর শিক্ষা ঐক্য শান্তি এই মূলনীতির উপর ভিত্তি করে উত্তর সুহিলপুর ছাত্র কল্যাণ সংসদ প্রতিষ্ঠিত হয়। প্রথমে বয়স্ক শিক্ষা ও শিশু শিক্ষা চালু করা হয়। বর্তমানে পিস অফ লিভিং এর আর্থিক সহযোগিতায় উত্তর সুহিলপুর ছাত্র
কল্যাণ সংসদের পরিচালনায় একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। স্কুলে বর্তমানে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট ১১০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে
পড়াশুনা করছে। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড দূরীকরণে কাজ করছে সংগঠনটি। ( প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version