The voice of Brahmanbaria || Local news means the world is

উত্তর মৌড়াইলে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৯নং ওয়ার্ডের উত্তর মৌড়াইলে আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী মিসেস নায়ার কবিরের নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী মিসেস নায়ার কবির। পৌর আওয়ামীলীগের সহ সভাপতি নেতা শাহ মোঃ শাহআলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামীলীগ নেতা হাজী মোঃ ফারুক মিয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, শহর আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ জামাল খান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার আলহাজ্ব মুরাদ খান, সাবেক কমিশনার আবু হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম মাষ্টার, রফিকুল ইসলাম দুলাল, আজাদ খান, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন টিপু, বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান পিন্টু, সজরুল রহমান চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, নুরু মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুমেল আল ফয়সল, ছাত্রলীগ নেতা মিনহাজ মামুন, মহসিন মোল্লা, শাহ জহির। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী মিসেস নায়ার কবির বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে মানুষের আমানত রক্ষা করবো। আমি শাসক হতে চাইনা, পৌরবাসীর সেবক হতে চাই। উন্নয়নের জোয়ার অব্যাহত রেখে মানুষের সেবা করে যেতে চাই। তিনি বলেন, জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version