The voice of Brahmanbaria || Local news means the world is

উইজডম স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

3

শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। সাম্প্রদায়িক আবর্তে কোন শিক্ষাই সফল হতে পারে না। এতে শিক্ষার্থীরা পথবিমুখ হয়ে পরে ও সঠিক পথটি বেছে নিতে পারে না। মুক্তিযোদ্ধের চেতনায় ছাত্রছাত্রীদের উদ্বোদ্ধ করতে হবে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীস্থ উইজডম স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি এ কথা বলে। তিনি আরোও বলেন বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে যে বিপ্লব ঘটিয়েছে তা আর কোন সরকারের আমলে সম্ভব হয়নি। সরকার দেশে শিক্ষার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদেরও উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এদেশকে নেতৃত্ব দিবে। তাদের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলা গড়ে উঠবে।
সকাল সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উইজডম স্কুল এন্ড কলেজ’র চেয়ারম্যান হুমায়ূন কবীর ভূইয়া এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা বাছির দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট আবু তাহের, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আ’লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ আলম, মো: সায়েদুর রহমান সাঈদ ও জেলা আ’লীগের কার্যকরী সদস্য সেলিম রো হাবীব। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মোনায়েম প্রমুখ। মানপত্র পাঠ করেন প্রতিষ্ঠান উপাধ্যক্ষ আ জ ম মামদুদ মোল্লা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে হাজারখানেক অভিভাবক।

Exit mobile version