The voice of Brahmanbaria || Local news means the world is

ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

20160924_175418ডেস্ক ২৪:: আখাউড়ায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজেদা বেগম (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধরখার থেকে তাকে আটক করা হয়। সাজেদা ধরখার গ্রামের শেখ হুমায়ূনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান
জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল আখাউড়া উপজেলার ধরখার গ্রামে মাদক ব্যবসায়ী সাজেদা বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় ঘরের সুকেজ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সাজেদা বেগমকে আটক করে তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Exit mobile version