The voice of Brahmanbaria || Local news means the world is

ইসলাম শান্তি,মানবতা ও সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী:: -এম. এ মতিন

asইসলাম শান্তি,মানবতা ও সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী, মানুষ আজ ইসলামকে না বুঝা ও না মানার কারনে ইসলামের নামে মানুষ হত্যা, অগ্নি সংযোগ, হামলা, লুটপাট ও ভাংচুরসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হইয়া থাকে, যা ইসলাম কখনো সর্মথন করেনা,নাছিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর, ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন কালে অদ্য ১১/১১/২০১৬ইংতারিখে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম. এ মতিন এ কথা বলেন।

তিনি এ ধরনের ন্যাক্কারজনক ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে প্রকৃত দুষীদের খুজে বের করে আইনের আওতায় এনে প্রকৃত দুষীদের দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী করেন এবং পাশাপাশি গ্রেফতার বানিজ্যর নামে যাতে নিরীহ লোকজন হয়রানীর স্বীকার না হয় সেই দিকে সতর্ক দৃষ্ঠি রাখার জন্য প্রশানের নিকট আহবান জানান। আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার পবিত্র কাবা শরীফের অবমাননা কারী ও শত বৎসরের সম্প্রদায়ীক সম্পীতি বিনষ্ঠকারীদেরও দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানান।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ লোকদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রতিনিধি দলের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনন-পীরে তরিকত আল্লামা হারনি অর রশিদ সারওয়ারী, অধ্যাপক নাজিম উদ্দিন, আলহাজ এডভোকেট মোঃ ইসলাম উদ্দিন দুলাল, আল হাজ এম.এ মতিন, পীরে তরিকত মোবারক আলী সাহেব, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সচিব কাজী জসিম উদ্দিন সিদ্দিকি, পীরে তরিকত সৈয়দ জাফরুল কুদ্দুছ গালিব, পীরে তরিকত মোস্তাক আহাম্মদ আল ওয়াইছি, পীরে তরিকত ছাদেকুল ইসলাম, মাও: মিজানুর রহমান, নাছিরনগর উপজেলা আহলে সুন্নত ওয়াল জামা’আতের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, নাছিরনগর উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাও: আব্দুল বাছির, ছাত্র সেনার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ বাকি বিল্লা নূরী, ছাত্র সেনা সদর উপজেলার সভাপতি ছাত্র নেতা জাকির হোসাইন, ছাত্রসেনা বিজয়নগর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সুমন,বুরহান উদ্দিন প্রমুখ।প্রেস রিলিজ

Exit mobile version