The voice of Brahmanbaria || Local news means the world is

ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতির মায়ের ইন্তেকাল : জেলা নেতৃবৃন্দের শোক ও দোআ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় উপ কমিটির সদস্য (প্রশিক্ষণ বিভাগ) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলালের সম্মানিত মা গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় নবীনগর উপজেলার রসুলপুরস্থ নিজ বাসবভনে অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি ১ ছেলে ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

মরহুমার মৃত্যুতের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনী।

নেতৃবৃন্দ মহান রবের দরবারে মরহুমার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version