
বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগরের ইসলামপুরে মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বিকালে উদ্ভোধনী খেলায় এন,আর একাদশ শশুই একাদশকে ৩ -১ গোলে পরাজিত করে।এতে মেহেদি হাসান সাব্বিরের সভাপতিত্বে ও জুয়েল ভুইঞার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল ইসলাম কদু মিয়া,প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো,আকতারুল ইসলাম, হিমেল মিয়া প্রমুখ।