
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান প্রসার এবং মোবাইল গেম এর মাত্রারিক্ত ব্যহারের ফলে আমাদের দেশের শিশু ও তরুন সমাজ শারিরিক কসরতমূলক খেলাধুলা থেকে ধূরে সরে যাচ্ছে। ফলে তারা শারিরিক ও মানুষিক ভাবে সুস্থ সবল হচ্ছে না। যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য খুবই দুঃচিন্তার বিষয়। দেশের ভাবিষ্যত ও তরুন সমাজকে সুস্থ-সবল জাতী হিসেবে তৈরী করতে হলে তাদেরকে অবশ্যই কায়িক শ্রম হয় এমন খেলার প্রতি মোনযোগী করে তুলতে হবে। এজন্য বিভিন্ন ইনডোর গেম এর পাশাপাশি তাদের খেলার মাঠ তৈরী করে দিতে হবে। তিনি এ বিষয়ে সমাজের দায়িত্বশীলদের যতœবান হওয়ার আহবান জানান। টুনার্মেন্ট বিভিন্ন উপজেলার ১৬ জন খেলোয়ারকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম বিলিয়ার্ড চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে কাজিপাড়ার ইজাজ আহমেদ, রানার্স আপ হয় আশুগঞ্জের মোঃ রাকিব আহমেদ, তিত্বীয় হয় ইজাজুল হক রাব্বি ও চতুর্থ হয় মোঃ আল আমিন। বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। বিজয়ী খেলোয়ার জাতীয় প্রর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিত্ব করবে।