The voice of Brahmanbaria || Local news means the world is

ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর মাতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের গভীর শোক প্রকাশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার রাত্র ১২:২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভূগিতে ছিলেন। আজ বৃহস্পতিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গকে ধৈর্যধারণের ক্ষমতাদানে পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version