
শুক্রবার বিকেলে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও সিলসহ ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খ.ম আরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
এদিকে, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি জাগো নিউজকে জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ২০ জন পুলিশ সদস্য, ১৬ জন আনসার সদস্য এবং প্রতি দুইটি করে কেন্দ্রে একটি করে বিজিবি দল ও প্রতি তিনটি কেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সারারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৮৬ জন।