The voice of Brahmanbaria || Local news means the world is

ইউপি নির্বাচন:: আখাউড়ার দুই চেয়ারম্যানের শপথ স্হগিত

up_akhuraআখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে তিনটির নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান এবং গতকাল বৃহস্পতিবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।এই ইউনিয়নগুলো হলো আখাউড়া উত্তর, মোগড়া ও ধরখার।

আর আখাউড়া দক্ষিণ ও মনিয়ন্দ ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের গেজেট নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে আটকে আছে। ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মইন উদ্দিন ইকবাল বলেন, আখাউড়া দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট আসার পর শপথের দিন ঠিক করা হবে।

Exit mobile version