The voice of Brahmanbaria || Local news means the world is

ইউএইচ এন্ড এফপিওদের  ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচ এন্ড এফপিও) ৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়কে সভাপতি ও বিজয়নগরে কর্মরত ডাঃ মাছুমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্ঠা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহকে  উপদেষ্ঠা করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন ডাঃ মোঃ রাশিদুল রহমান, সহ সভাপতি, ডাঃ নুপুর সাহা, সহ- সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরূপ পাল, অর্থ সম্পাদক  রঞ্জন বর্মন, আপ্যায়ন ও প্রচার প্রকাশনা সম্পাদক ডাঃ মোঃ নোমান মিয়া ও  ডাঃ মোঃ হাবিবুর রহমা কে কার্যকরী    সদস্য নির্বাচিত করা হয়েছে।
Exit mobile version