The voice of Brahmanbaria || Local news means the world is

আসন্ন ১১ নং সুলতানপুর ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছায়েদুর রহমানের শোডাউন

আসন্ন ১১ নং সুলতানপুর ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোঃ ছায়েদুর রহমানের নির্বাচনী শোডাউন করা হয়েছে। শনিবার বিকেলে মহিউদ্দিননগর থেকে শোডাউনটি শুরু হয়ে টাঙ্গারপাড়, টানচর, মনাইবাড়ি ঘুরে আবার মহিউদ্দিননগরে এসে শেষ হয়। এসময় তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শেখ ছায়েদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহরের যে পরিকল্পনা ও তার গৃহীত সকল কার্যক্রমের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে আমি কাজ করতে চাই। আমি সকলের সেবা করতে চাই। আশা করছি আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেন।

Exit mobile version