The voice of Brahmanbaria || Local news means the world is

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে পৌর নাগরিকদের রক্ষায় পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হচ্ছে

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে পৌর নাগরিকদের রক্ষায় পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হচ্ছে। এই কার্যক্রমে পৌর পরিষদ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনায় পৌর নাগরিকদেরকেও সহযোগিতা করতে হবে। তিনি এ সময় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রকৌশল দপ্তরকে নির্দেশ প্রদান করেন।

Exit mobile version