The voice of Brahmanbaria || Local news means the world is

আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কু-পিয়ে হ-ত্যা: প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রী রোকসানা বেগমকে (৩৫) কু-পিয়ে হ-ত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সাকিবকে (২২) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব নরসিংদী জেলার পলাশ থানার টেংগরপাড়া এলাকার দুলাল মোল্লার ছেলে। তিনি আশুলিয়ায় রোকসানা বেগম হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আশুলিয়া থানার কলতাসুতি মরিচকাটা এলাকায় নিজ বাসার ছাদে রোকসানা বেগমকে ধা-রা-লো অ-স্ত্র দিয়ে কু-পিয়ে হ-ত্যা করা হয়। তাঁর স্বামী প্রবাসে থাকেন। তিনি দুই সন্তানকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।
ঘটনার দিন রাতে রোকসানা বাসার পানির মোটর বন্ধ করতে বাইরে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় তাঁর মেয়ে মীম আক্তার রিয়া (১৮) মাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ভবনের ছাদে যাওয়ার প্রবেশপথে সাকিবকে হাতে ছু-রি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। মেয়েটি কিছু জানতে চাইলে সাকিব কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।
পরে আশপাশের ভাড়াটিয়াদের নিয়ে ছাদে খোঁজাখুঁজি করে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় রোকসানার র-ক্তা-ক্ত ম-র-দে-হ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হ-ত্যা মামলা করেন।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানিয়েছেন, ঘটনার দিন বাসার ছাদে রোকসানাকে একা পেয়ে তিনি ধ-র্ষ-ণের চেষ্টা করেন। এ সময় রোকসানা বাধা দিলে সঙ্গে থাকা ধা-রা-লো ছু-রি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘা-ত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে হ-ত্যার ঘটনা আড়াল করতে ম-র-দে-হটি বালু ও সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে রাখেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি। গ্রেপ্তার সাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
**তথ্যসূত্র: র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তি।**
Exit mobile version