
অনুষ্ঠানে আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমবায় সমিতি লিঃ-এর নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল মুন্সীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আনিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকবাল হোসেন, আশুগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবিনা আক্তার, পরিচালক সদস্য-১ কামাল হোসেন জয়, আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমবায় সমিতি লিঃ সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বকুল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
এ সময় নব নির্বাচিত কমিটির সহ সভাপতি মীর আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, পরিচালক (২) মোঃ রায়হান উদ্দিন নেভী, পরিচালক (৩) মোঃ জিয়াউর রহমান, পরিচালক (৪) মোঃ মুজিবর রহমান সরকার, পরিচালক (৫) মোঃ ডালিম মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশুগঞ্জের রাজনৈতিক, সামাজিকসহ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ১৫ জুলাই আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইব্রাহীম মোল্লা, সহ-সভাপতি পদে মীর আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক পদে রুমেল মুন্সী, কোষাধ্যক্ষ পদে নূরুল ইসলাম বিজয়ী হয়েছে। তাছাড়াও বিনা প্রতিদন্দ্বীতায় সদস্য/পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কামাল হোসেন জয়, রায়হান উদ্দিন নেভী, জিয়াউর রহমান, মুজিবুর রহমান সরকার, ডালিম মিয়া।