The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ প্রেসক্লাব নির্বাচন:: সেলিম সভাপতি, সাচ্চু সম্পাদক

স্টাফ রিপোর্টার॥ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে সেলিম পারভেজ (দীপ্ত টিভি) ও সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাচ্চু (যায় যায় দিন) নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম মিজি এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একজন ভোটার অসুস্থ্য থাকার কারণে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। নির্বাচনে ১৫ ভোট পেয়ে সভাপতি পদে সেলিম পারভেজ ও ১৬ ভোট পেয়ে সাদেকুল ইসলাম সাচ্চু নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে ১৩ ভোট পেয়ে মোহাম্মদ মোজাম্মেল হক (দৈনিক সংগ্রাম) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে আটটি পদে একাধিক প্রার্থী না থাকায় আট জনকে বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত ঘোষণা করে কমিশন।
বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিতরা হলেন- সহ সভাপতি মো. শফিকুল ইসলাম (যমুনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম হাবিব (ভোরের কাগজ) ও আল মামুন (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান তারেক (দৈনিক নয়াদিগন্ত), অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক (মাই টিভি), দফতর সম্পাদক ইসহাক সুমন (এটিএন বাংলা), কার্যকরী সদস্য মো. আফসার নিয়াজ (দৈনিক আমাদের সময়) ও মো. আবু আবদুল্লাহ (দৈনিক দিনকাল)।

Exit mobile version