The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ এর শ্রমিক কর্মচারী লীগের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশুগঞ্জ প্রতিনিধি॥ ‘‘অধিকার আদায় আমাদের লক্ষ্য, সুশৃঙ্খল ট্রেড ইউনিয়ন আমাদের আর্দশ’’ এই শ্লোগান’কে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১ মে বুধবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড-এর আবাসকি এলাকা থেকে র‌্যালী বের হয়ে আশুগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর সভাপতি দৌলত জামান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী লীগ রেজি,নং-চট্ট-২৪৯২-এর সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র দাস, আইন সম্পাদক মো.ফারুক মিয়া ও শিক্ষা ও গবেষনা সম্পাদক মো.আশরাফুল আলম. খন্দকার মনির হোসেন ও বাদশা ইব্রাহিম প্রমুখ।

Exit mobile version