The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ থেকে কলেজ ছাত্রী অপহরন :: ১০ দিন পর সুনামগঞ্জ থেকে উদ্ধার

45558_1ডেস্ক ২৪:: আশুগঞ্জ থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশ। অপহরণের ১০ দিন পর আজ রবিবার সকালে সুনামগঞ্জ সদরের দেওয়ারা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত ওই ছাত্রী আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ফিরোজ মিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে (১৮) এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মোশাররফ যাত্রাপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি কলেজে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে ওই কলেজ ছাত্রীকে উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে একই গ্রামের আওয়াল মিয়ার ছেলে মোশাররফ হোসেন অপহরণ করে। এ ঘটনায় ওই দিনই অপহৃতের মা বাদী হয়ে মোশাররফের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকালে সুনামগঞ্জ সদরের দেওয়ারা বাজারে অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী মোশাররফকেও আটক করে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

Exit mobile version