
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস যৌথ স্বাক্ষরে সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুর রহমান মনিকে আহবায়ক, আতাউর রহমান কবির, শেখ মোঃ দাউদ, মতিউর রহমান সরকার, মোঃ সফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস আশা প্রকাশ করেন, নতুন এই আহবায়ক কমিটির নেতৃত্বে আশুগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূর্গ গড়ে তোলে যুব লীগ আরো গতিশীল, বেগবান ও শক্তিশালী হবে।