The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিতার পরলোক গমন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরার পিতা ও বীর মুক্তিযোদ্ধা এবং জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা শ্রী কৃষ্ণ চন্দ্র বাইন পরলোক গমন করেছেন।
গত শুক্রবার দিবাগত রাত ২টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬৮ বছর। তিনি বার্ধক্য জনিত সমস্যায় ভূগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্বিয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শ্রী কৃষ্ণ চন্দ্র বাইনের মধ্যম মেয়ে আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা জানান, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে শনিবার সকালে তাকে ঢাকা থেকে নিজ জেলা গোপালগঞ্জে কাশিয়ানি উপজেলার বাইরপাড়া গ্রামে নিয়ে আসা হয়। সেখানে দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর তার সৎকার সম্পন্ন হয়।

Exit mobile version