The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন- ছফিউল্লাহ সভাপতি, আবু নাসের সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হয়েছেন হাজী মো. ছফিউল্লাহ মিয়া আর সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ। তবে সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে হেরে গেছেন প্রভাবশালী নেতা বলে পরিচিত মো: হানিফ মুন্সি। তাকে দেয়া হয়েছে সহ-সভাপতির পদ।

রোববার বিকালে উপজেলার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মনোনীতদের নাম ঘোষণার পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী কমিটির মোট ৭ টি পদের নাম ঘোষণা করেন। তাদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ আনিসুর রহমানকে সহ-সভাপতি করা হয়।
তোফায়েল আলী রুবেল সিকদার যুগ্ম-সাধারণ সম্পাদক, কবির আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক এবং জাকির হোসেন বাদল সদস্য পদ পেয়েছেন।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার

Exit mobile version