
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব)’ প্রকল্পটি অনুমোদন পায়।
একনেকের বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিডেট (এপিএসসিএল) ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২ হাজার ৩৫৮ কোটি ২৮ লাখ টাকা পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে। ৪২০ কোটি ৬৯ লাখ টাকা সরকার যোগাবে, আর সংস্থার নিজস্ব অর্থায়নে আসবে ১৫২ কোটি ৪০ লাখ টাকা।