The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ২৫ কেজি গাজা সহ গাড়ি আটক

gaza-ashuপ্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পুলিশে বিশেষ অভিযানে ২৫ কেজি গাজার একটি গাড়ি আটক করেছে পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশ জানায় গোপন সংবাদে ভিত্তিতে আজ শুক্রবার সকাল ১১টায় আশুগঞ্জ টোলপ্লাজায় বেশ কয়েকটি গাড়ি তল্লাশি করে। পুলিশ একটি মাইক্রবাস সন্দেহ হলে আটক করতে চাইলে গাড়ি চালক টোলপ্লাজা চেক পোষ্ট ডেঙ্গে গাড়ি রেখে পালিয়ে যায়। এ সময় গাড়িটি আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে বনেট থেকে বিশেষ কায়দায় বস্তায় মুড়ানো ২৫ কেজি গাজা উদ্ধার করে।
এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান আশুগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Exit mobile version