The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ বৃদ্ধা গ্রেফতার

আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানে মাদকসহ নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারী কুমিল্লা জেলার শশীদল থানার আশাবাড়ী মধ্যপাড়ার মৃত তোতা মিয়া প্রকাশ পাগলা বাহারের স্ত্রী মনোয়ারা (৫০)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, আশুগঞ্জ থানাধীন চরচারতলা সাকিনস্থ আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ঢাকাগামী ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অভিযানকালে আসামির কোমরে ও পায়ে রাবার দিয়ে ফিটিং করা অবস্থায় ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

Exit mobile version