The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে পালালেন সাবেক জেলা পরিষদ সদস্য, এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

আশুগঞ্জ উপজেলায় সাবেক জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি এয়ারগান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরী ও তার ছোট ভাই আলাল উদ্দিন চৌধুরী বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান।
উল্লেখ্য, এর আগেও গত বছরের ১০ মে দক্ষিণ তারুয়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে ইমান উদ্দিন চৌধুরীর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।
আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. মিনহাজুর রহমান সাজিদের নেতৃত্বে এবারের অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তীতে আইনগত কার্যক্রমের জন্য আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র থানায় গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Exit mobile version