The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার দুর্গাপুর গ্রাম এলাকায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে এই ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে ড্রেজার ও বাল্কহেডের চালক ও মালিকরা পালিয়ে যায়।

জব্দ করা মেসার্স আবির ট্রেডার্স, আবাবিল ড্রেজিং প্রকল্প, সাকিব সাব্বির লোড ড্রেজার, আতিবা আদিবা লোড ড্রেজার, আল্লাহ সর্ব শক্তিমান ড্রেজার, গাউসিয়া লোড ড্রেজার, জোন শাহ ড্রেজার নামক ৭টি ড্রেজার এবং জিয়া অ্যান্ড সাব্বির এন্টারপ্রাইজ নামক ১টি বাল্ক হেড নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া। এসময় আশুগঞ্জ থানা পুলিশের ও ভৈরব নৌ থানার পুলিশ সদস্যের একটি অভিযানিক দল সাথে ছিল।

উল্লেখ্য, আশুগঞ্জ ও ভৈরবের একটি চক্র দীর্ঘদিন ধরে কোন ধরনের অনুমতি ছাড়াই মেঘনা থেকে বালু উত্তোলন করছিল।

Exit mobile version