
আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস সূত্রে জানা যায় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনে আশুগঞ্জে ৫ থেকে ১১ মাস মোট ৩৪৮৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৭৪৯২ জন শিশুকে লাল রঙের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই সময় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সারোয়ার মাহবুব, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অভিজিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।