প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় মোর্শেদা বেগম (৩০) নামে এক 
আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় মহাসড়ক পারাপারের সময় মোর্শেদা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।