The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে প্রাইভেটকার ভর্তি ফেনডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেনডিলসহ একটি প্রাইভেটকার জব্ধ করা হয়েছে। এ কাজে জড়িত অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে এসব মাদকদ্রব্য জব্দ ও ওই দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলাপুরের ইয়াছিন (৩০) এবং একই উপজেলার ভাবানীপুরের আনোয়ার হোসেন (২৪)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ‘হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ফেনডিলের একটি চালান আশুগঞ্জ হয়ে ঢাকা যাবে। এ খবরে আশুগঞ্জ টোলপ্লাজায় তল্লাশি চৌকি বসানো হয়। এক পর্যায়ে ওই প্রাইভেটকারটি আশুগঞ্জ টোলপ্লাজায় টোল দিয়ে যাওয়ার সময় আটকানো হয়। এ সময় ওই কার তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল জব্ধ করা হয়। সেইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলার পর তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Exit mobile version